Tech Reta অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন – ঘরে বসেই আয় করুন!

TechReta অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদানের মাধ্যমে,
TechReta-তে আনা অর্ডার থেকে কমিশন অর্জন করুন।

রেজিস্টার করুন - একদম ফ্রি!

TechReta অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে অন্যান্য সফল অ্যাফিলিয়েটদের মতো আপনিও আয় করুন। এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং আপনার অনলাইন আয়ের যাত্রা শুরু করুন — দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য উপায়ে!

প্রোমোশনাল লিঙ্ক পান

রেজিস্ট্রেশনের পর আপনি পাবেন একটি পার্সোনাল ড্যাশবোর্ড, যেখানে TechReta-র যেকোনো প্রোডাক্টের জন্য কাস্টম লিঙ্ক জেনারেট করে সহজেই প্রোমোশন করতে পারবেন — সোশ্যাল মিডিয়া, ব্লগ বা ইউটিউবে আপনার অডিয়েন্সের কাছে।

বিক্রি করুন ও কমিশন উপার্জন করুন

আপনার রেফারেল লিঙ্ক থেকে যেই বিক্রি হবে, তার উপর আপনি নিশ্চিত কমিশন পাবেন। আমাদের প্ল্যাটফর্মে রয়েছে স্বচ্ছ ট্র্যাকিং, রিয়েল-টাইম রিপোর্টিং এবং সময়মতো পেমেন্টের নিশ্চয়তা, যা আপনার আয়ের পরিপূর্ণ কন্ট্রোল নিশ্চিত করবে।

যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

কিভাবে কি করবেন দেখে নিন।

TechReta অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্নাবলী:

আমি কীভাবে অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্ট্রেশন করবো?

আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে, যেখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে। রেজিস্ট্রেশনের পর আমাদের টিম আপনার অ্যাকাউন্ট রিভিউ করে ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন দেবে। একবার এক্সেস পেলে আপনি নিজের একটি পার্সোনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। যেখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন এবং প্রোডাক্ট এর লিংক জেনারেট করে আপনার অডিয়েন্স এর কাছে প্রমোট করতে পারবেন।

আমার কাজটা কী হবে?

আপনার কাজ হবে TechReta-এর প্রোডাক্টগুলো প্রোমোট করা — আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ব্লগ, বা যেকোনো নেটওয়ার্কের মাধ্যমে। আপনি একটি ইউনিক রেফারেল লিঙ্ক পাবেন, যেটি ব্যবহার করে কাস্টমারদের আমাদের সাইটে পাঠাতে পারবেন। লিঙ্ক থেকে বিক্রয় হলে আপনি কমিশন পাবেন।

আমি কত শতাংশ কমিশন পাবো?

কমিশন রেট প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হতে পারে, তবে সাধারণত আপনি প্রতিটি সফল বিক্রয়ে ৫% থেকে ১০% পর্যন্ত কমিশন উপার্জন করতে পারবেন। বিশেষ ক্যাম্পেইনের সময় বাড়তি ইনসেনটিভও প্রদান করা হয়।

বিক্রয় কীভাবে ট্র্যাক করা হয়?

আপনার প্রতিটি রেফারেল লিঙ্কে ইউনিক কোড যুক্ত থাকে, যা কাস্টমার যখন ক্লিক করে, আমাদের সিস্টেম তার অ্যাকটিভিটি ট্র্যাক করে। আমরা উন্নত ট্র্যাকিং টেকনোলজি ব্যবহার করি যাতে কোন বিক্রয় আপনার মাধ্যমেই হয়েছে সেটা স্পষ্টভাবে শনাক্ত করা যায়। ট্র্যাকিং ড্যাশবোর্ডে আপনি লাইভ রিপোর্ট দেখতে পারবেন।

পেমেন্ট কীভাবে এবং কবে পাবো?

আপনি প্রতি মাসের শেষে কমিশন স্টেটমেন্ট পাবেন এবং প্রতিমাসের ১-৫ তারিখের মধ্যে পেমেন্ট পাঠানো হয়। পেমেন্ট পদ্ধতি হিসেবে আমরা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করি — যেটা আপনার জন্য সুবিধাজনক।

সর্বনিম্ন কত টাকা হলে আমি কমিশনের টাকা পাবো?

আপনার কমিশন ব্যালেন্স কমপক্ষে ৫০০ টাকা হলেই আপনি উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন। একবার আপনার অ্যাকাউন্টে এই পরিমাণ জমা হলে, আপনি নির্ধারিত তারিখে অর্থাৎ ১-৫ তারিখের মধ্যে পেমেন্ট সাইকেলে আপনার পছন্দের মাধ্যমে — যেমন বিকাশ, নগদ, এবং রকেট — পেমেন্ট পেয়ে যাবেন। সবকিছুই স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হয়।

একজন সফল অ্যাফিলিয়েট হলে কি কোনো বিশেষ পুরস্কার বা বোনাস পাওয়া যায়?

হ্যাঁ, Tech Reta সবসময় তার সেরা পারফর্মারদের সম্মানিত করে। প্রতি মাসে ও বছরে আমরা আমাদের শীর্ষ অ্যাফিলিয়েটদের জন্য নগদ বোনাস, বিশেষ গিফট বক্স এবং প্রোমোশনাল সুযোগ প্রদান করি। এছাড়াও, নির্দিষ্ট লক্ষ্য পূরণ করলে আপনি এক্সক্লুসিভ অফার, প্রোডাক্ট ডিসকাউন্ট এবং ভবিষ্যত ক্যাম্পেইনে অগ্রাধিকার পাবেন। আমাদের লক্ষ্য, যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাদের যথাযথ স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়া।

যদি আমি কোন সহায়তা চাই তাহলে কিভাবে পাবো?

আমাদের ডেডিকেটেড অ্যাফিলিয়েট সাপোর্ট টিম রয়েছে, যারা আপনাকে WhatsApp, Email অথবা ফোন কল-এর মাধ্যমে সহায়তা করতে প্রস্তুত। যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।